প্রকাশিত: ৩১/১২/২০১৬ ৭:৪৫ এএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফে দুই সিএনজি টেক্সীর মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত ও চালক-শিশুসহ দুই সিএনজির আরো ৮ যাত্রী আহত হয়েছে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হ্নীলা উপ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধা ৬টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের জাদিমুড়া এলাকায় একটি জোড়াতালি দেওয়া সেতুর উপর দুইটি সিএনজির মুখোমুখি (কক্সবাজার-থ-১১-২৮৫০,কক্সবাজার-থ-১১-১৬৪৯) এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ ও হ্নীলা থেকে ছেড়ে আসা দুইটি সিএনজি টেক্সী জাদিমুড়া ওমর খাল ব্রীজের জোড়াতালি দেওয়া অংশটিকে এড়াতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ দূর্ঘটনায় পতিত হয়।
এসময় আশেপাশে থাকা লোকজন আহতদের কয়েকজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। সে হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মোঃ হোসেনের স্ত্রী। দূর্ঘটনায় ফাতেমা বেগমের মাথা থেতলে যায়।
teknaf-pic3_30-12-copy
এসময় আহত হন নিহত ফাতেমার বোন হ্নীলা ফুলের ডেইলের শামসুল আলমের স্ত্রী হাজেরা বেগম(২৫), তার মেয়ে সালমা আক্তার(৩), টেকনাফ কায়ুকখালী পাড়া এলাকার সৈয়দ হোসেন মাঝি, তার মেয়ে, সিএনজি চালক টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার আব্দুস সালামসহ ৮ জন। আহত কয়েক জনের নাম পাওয়া যায়নি।
দূর্ঘটনা কবলিত আহত হাজেরা বেগম জানান, বড় বোন নিহত ফাতেমা বেগমের চিকিৎসার জন্য তারা টেকনাফে এসেছিলেন। চিকিৎসা শেষে সন্ধায় ফেরার পথে দূর্ঘটনা কবলিত হন।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...