প্রকাশিত: ২৩/০৩/২০১৮ ৭:৫১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৭ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফের হোয়াইক্যং ডাম্পার চাপায় স্কুল ছাত্র নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২২ মার্চ রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেক পোস্টের সন্নিকটে প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র হোয়াইক্যং বালুখালী গ্রামের মোস্তফা কামালের পুত্র আজিজুল করিম (১৬) হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘একটি দ্রুতগামী ডাম্পার আজিজুল করিমকে চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। হাইওয়ে পুলিশ খবর পেয়ে ধাওয়া করে ডাম্পারটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে গুরুতর আহত আজিজুল করিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়’।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer