প্রকাশিত: ২১/১২/২০১৭ ২:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির হাঙর। বিস্ময়কর হাঙরটি দেখতে নয়াপাড়া ঘাটে ভীড় জমিয়েছে শত শত মানুষ। উপস্থিত মানুষের ভাষ্যমতে, ২৫ মণেরও বেশি ওজনের হাঙরটির নাম হচ্ছে ‘সোয়াইন’।
২১ ডিসেম্বর হাঙরটি নুর মোহাম্মদ জেলের জালে ধরা পড়ে।
মাঝি নুর মোহাম্মদ বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে শামলাপুর নয়াপাড়া নৌকার ঘাট থেকে গভীর বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ ধরতে গিয়ে হাঙরটির সন্ধান মিলে।
কিন্তু আমরা ৫ জন মিলেও এই বিশাল আকৃতির হাঙরটি ধরে নৌকায় তুলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল, অবশেষে হাঙরটিকে জাল দিয়ে ঘিরে দুর্বল করে দড়ির সাহায্যে বেঁধে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আজ ঘাটে নৌকা ভিড়িয়ে দিই। তারপর টেনে ডাঙ্গায় তুলি।
অনেক দরকষাকষির পর পরিশেষে হাঙরটির দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা নিশ্চিত করেন নৌকার মালিক নুরুল আলম (৩৫)। হাঙরটি ক্রয় করেছেন শামলাপুরের মাছ ব্যবসায়ী মোহাম্মদ জসিম গং।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer