উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ১১:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলিসহ মো. আমীন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ওবিএম পোস্টে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক মো. আমীন বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আমির হাকিমের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত সংলগ্ন এলাকায় অস্ত্র-মাদক কারবার নিয়ন্ত্রণসহ নানা অপরাধ দমনে টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওবিএম চেকপোস্টে তল্লাশি চালায় বিজিবি। এসময় নৌকা করে এক রোহিঙ্গা যুবককে আসতে দেখে তাকে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে ৯ এমএম পিস্তলের পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, গুলি বিক্রির বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক ব্যক্তি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...