প্রকাশিত: ২৫/১১/২০১৭ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩৪ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান জানান, ২৫ নভেম্বর সকাল সাড়ে ৬ টারদিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজাগামী সিএনজি তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ও সিএনজিসহ চালক টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসাইনকে আটক করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer