প্রকাশিত: ২৭/১০/২০১৬ ৯:১৭ পিএম

ukhiyaবিশেষ প্রতিবেদক::
টেকনাফ থানা পুলিশের ছত্রছায়ায় হৃীলা ইউনিয়নের লেদা এলাকায় একটি সিন্ডিকেটের নেতৃত্বে বাঁধাহীনভাবে চলছে ইয়াবা বানিজ্য।একাধিক মামলার আসামী বার্মাইয়া বেলা কাদেরের ছেলে জহুর আলমের নেতৃত্বেই চলছে এ বানিজ্য।সম্প্রতি তার বিরুদ্ধে টেকনাফ থানায় ধর্ষন মামলা রুজু হয়েছে।যার নং-৩২ তারিখ-১৭/১০/২০১৬।কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছেনা । থানা প্রশাসনকে ম্যানেজ করে এক প্রকার প্রকাশ্যের চলছে তার এ অবৈধ বানিজ্য।স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার আশ্রয় প্রশয়ে থেকে চিন্থিত একাধিক মামলার আসামী হয়েও সে বীরদর্পে এলাকায় বিচরন করে যাচ্ছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, অল্পদিনেই লেদা এলাকায় ইয়াবার পাইকারী গড়ফাদার হিসেবে পরিচিত লাভ করে নুরুল ইসলাম,মোহাম্মদ নুর ও নুরুল আলম সিন্ডিকেট। প্রভাবশালী সহযোগীতায় প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রনে নেয় লেদা এলাকার ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। একাধিক মামলা থাকার পরও থানা পুলিশ ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে জহুর আলম লেদা এলাকায় ঘুরছে। এদিকে গত ১৭ অক্টোবর জহুর আলমের বিরুদ্ধে কিশোরী অপহরন ও ধর্ষনের অভিযোগে কিশোরীর ভাই জামাল হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।উক্ত মামলার এজাহারভুত্ত ২ নং আসামী জহুর আলম। কিন্ত প্রকাশ্যে ধর্ষন মামলার আসামী প্রকাশ্যে ঘুরলেও পুলিশের খাতায় পলাতল।মামলার বাদী জামাল হোসেনের অভিযোগ প্রভাবশালী ব্যাক্তিদের মাধ্যমে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে জহুর আলমসহ অন্যন্য আসামীরা।আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনভাবে শংকিত অবস্থায় দিনানিপাত করছি। এ ব্যাপারে টেকনাফ থানার ওসি আবদুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আসামীদের গ্রেফতারের ব্যাপারে প্রশাসনের আন্তরিকতার কমতি নেই।ইয়াবা ব্যবসায়ী হৌক বা ধর্ষন মামলার আসামী হৌক কেউ গ্রেফতার এড়াতে পারবেনা।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer