প্রকাশিত: ০৩/১২/২০১৭ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:০৮ এএম
Single Page Top

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হ্নীলা-হোয়াইক্যংয়ে আরো এক ব্রিকফিল্ডসহ দুই দোকানকে নগদ টাকা জরিমানা করেছে।
জানা যায়, ৩ ডিসেম্বর দুপুর ২টায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা উপজেলার হোয়াইক্যং মেসার্স এসএন ব্রিকস (সালমান ট্রেডিং পরিচালিত) ইট ভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজ-পত্র না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেন। বিকাল পৌনে ৪ টারদিকে হ্নীলা বাসষ্টেশনের মোঃ দেলোয়ার ষ্টোর ও সেলিম ব্রাদার্সে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য রাখায় ভোক্তাধিকার আইনে প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করেন। শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত ও মেয়াদোত্তীর্ণ নাস্তা সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন। এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা সাংবাদিকদের জানান, টেকনাফে বিক্ষিপ্তভাবে পরিচালিত ইট ভাটা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের দোকানে শীঘ্রই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer