
বিশেষ প্রতিবেদক::
টেকনাফে ইজিবাইক (মিনি টমটম) ধাক্কায় মোহাম্মদ মিজান (১০) নামে একজন শিশু নিহত হয়েছেন।
সে উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ আমিনের ছেলে।
গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল রবিবার বিকেল টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকায় ইজিবাইক (মিনি টমটম)গাড়ীর ধাক্কায় মোহাম্মদ মিজান সড়কের ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুফিয়া আক্তার রুপা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। পুলিশে খবর দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম বলেন, নিহত শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত