প্রকাশিত: ০১/০৯/২০১৭ ৪:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৫ পিএম

জসিম উদ্দিন টিপু, টেকনাফ ::
কক্সবাজারের টেকনাফে হাইওয়ে পুলিশ কর্তৃক আশা’র এক কর্মকর্তাকে কিল-ঘুষি ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। জানা যায়, জুমাবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আশা হ্নীলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ কুমার শীল ঈদের ছুটিতে মোটর সাইকেল যোগে খুরুস্কুলস্থ গ্রামের বাড়ীতে যাওয়ার পথে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের কনষ্টেবল শিহাব সিগন্যাল দিয়ে পিছনে উঠে দ্রুত হোয়াইক্যং বাজারের দিকে যেতে বলেন। কিছু দূর যেতে না যেতেই পুলিশ কনষ্টেবল শিহাব গাড়ী থেকে নেমে আশা’র এই কর্মকর্তাকে অহেতুক লাথি, কিল-ঘুষি ও পিটিয়ে আহত করেছেন। বর্তমানে আহত আশার ব্রাঞ্চ ম্যানেজারকে উখিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত প্রদীপ কুমার শীল জানান, আমার অবস্থা খুবই খারাপ। বিনা কারণে ছুটিতে বাড়ীতে যাওয়ার পথে পুলিশ কনষ্টেবল শিহাব আমাকে পিটিয়েছেন। বর্তমানে উখিয়া হাসপাতালে ভর্তি আছি। বিষয়টি আমি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এএসআই খোরশেদ আলম ঘটনাটি সত্য স্বীকার করে বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এদিকে কক্সবাজার হাইওয়ে পুলিশে ইনচার্জ মো: মুজাহিদুল ইসলাম জানান, বিষয়টি আসলে খুবই দু:খজনক। তিনি ঘটনায় জড়িত কনষ্টবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer