প্রকাশিত: ১৫/০৩/২০১৮ ৩:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৫ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:: টেকনাফে অবৈধ অস্ত্র ও গুলিসহ এক মহিলাকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া স্বয়ং এঅভিযানে নেতৃত্ব দেন বলে জানা গেছে। এ মামলায় ধৃত মহিলার স্বামীকে পলাতক আসামী করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া ১৫ মার্চ দুপুরে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের সেন্ট্রাল রিসোর্টের পিছনে জনৈক আব্দুল শুক্কুরের বসত ঘরে ১৪ মার্চ রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পশ্চিম মহেশখালীয়া পাড়া গ্রামের আব্দুল শুক্কুরের স্ত্রী নুর নাহারকে (৩৫) ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ১ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুল শুক্কুর কৌশলে পালিয়ে যায়। স্বামী-স্ত্রী দু’জন দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছে বলে অভিযোগ রয়েছে। ইয়াবা ব্যবসাকে নির্বিঘœ করার জন্য উক্ত অস্ত্র ও কার্তুজ তাহাদের হেফাজতে রেখেছিল বলে ধৃত আসামী নুর নাহার স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করতঃ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে’।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer