ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১১:৩৯ এএম , আপডেট: ২৩/০৬/২০২৫ ১২:০২ পিএম

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মর্টার শেল, হ্যান্ড গ্রেনেডসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে ৩টি ৬০ মিলিমিটার মর্টার শেল, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ২টি বডিসেট ফিউজ, ৩টি অতিরিক্ত ফিউজ, একটি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) ও ১০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার।

রোববার (২২ জুন) দিনগত মধ্যরাতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, শনিবার (২১ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন হোয়াইক্যং বিওপির নায়েক মো. নুর হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিওপি থেকে ২ কিলোমিটার দক্ষিণ দিকে সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ দিকে (জিআর নং-৩১৩৩৬ মানচিত্র ৮৪সি/৪) বাংলাদেশের অভ্যন্তরে হোয়াইক্যং বিলাসীর দ্বীপে জঙ্গলের মধ্যে অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গল সাদা একটি ব্যাগে মোড়ানো দেশীয় পিস্তল, রাইফেলের গুলি, ৬০ মিলিমিটার মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা রাখা হয়েছে। মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...