প্রকাশিত: ২১/০২/২০১৮ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৯ এএম
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা

টেকনাফ প্রতিনিধি ::
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অব্যাহত রয়েছে। কোন ভাবে থামছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ।

আজ বুধবার ভোররাতে ও সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও বিভিন্ন পয়েন্টদিয়ে ১৭ পরিবারে ৬৩ জন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার সকাল হতে সন্ধা ৫টা পর্যন্ত নতুন করে এসেছে ১৭টি পরিবারের ৬৩ জন রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়ি যোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। কোনো ভাবে রোহিঙ্গা আসা বন্ধ করা যাচ্ছে না।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer