প্রকাশিত: ২১/১২/২০১৭ ৯:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৪ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::tt
টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে গত ৬ মাস ধরে পানি সরবরাহ বন্দ রয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদের সরকারী দপ্তর এবং আবাসিক কোয়ার্টার সমুহে পানি সরবরাহের বিষয়টি তদারক, দেখাশোনা ও নিয়ন্ত্রণ করে থাকে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।

টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিরাজ উদ্দিন বলেন ‘আমার অফিসে পানি সরবরাহ নেই ৬ মাস ধরে। বিষয়টি আমি একাধিকবার ইউএনওকে অবহিত করেছি। কিন্ত তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। কর্ম ব্যস্তময় আমার অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন জরুরী কাজে সম্মানীত মুক্তিযোদ্ধা, বিজ্ঞ আদালত থেকে তদন্তের ঁজন্য প্রেরিত মামলার বাদি-বিবাদী, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন ভাতাভোগী সর্ববয়সী নারী-পুরুষ ও পঙ্গু আসেন। কিন্ত পানির অভাবে আগত লোকজন পেশাব-পায়খানা করতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন’।

এদিকে ১৯ ডিসেম্বর অনুষ্টিত টেকনাফ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিরাজ উদ্দিন বিষয়টি উত্থাপন করেন। এসভায় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, ইউএনওসহ টেকনাফ পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, সরকারী অফিসারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন। একজন ১ম শ্রেনীর সরকারী অফিসারের কার্যালয়ে গত ৬ মাস ধরে পানি না থাকার বিষয়টি নিয়ে উপস্থিত সকলে বিব্রতকর অবস্থায় পড়েন। সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ দ্রুত পানি সরবরাহ চালু করার ব্যবস্থা নেয়া হবে বলে সভায় আশ্বস্থ করেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer