প্রকাশিত: ২৭/১২/২০১৭ ৪:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৫৫ এএম

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুইটি মেশিন, ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ১০ লাখ পিস ইয়াবা তৈরির কাঁচামাল উদ্ধার করেছে।
এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেরার বিনাজুরী গ্রামের নারায়ন মজুমদারের পুত্র শ্যামল মজুমদার (৩৭)। তিনি নগরীর ডবলমুরিং বেপারী পাড়ার আবুল হোসেন সওদাগরের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মজিদের পাড়া পেশকার বাড়ির বশির আহম্মদের পুত্র আব্দুল্লাহ আল আমান (৩৪)। তিনি ডবলমুরিং বেপারী পাড়ার মজিদ মাঝির বাড়ির ভাড়াটিয়া।
কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া জহুর আলী ভূইয়া বাড়ীর মৃত আমিনুল হকের পুত্র মো. মামুন হোসেন (৩২)। তিনি ডবলমুরিং মনছুরাবাদ বাই লেইনের সুমন ভিলার ভাড়িটিয়া।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার জমিদার বাড়ির নছর উল্ল্যাহ স্ত্রী আয়শা সিদ্দিকা (২৭)। তিনি ডবমুরিং বেপারী পাড়ার আবুল হোসেন সওদাগরের ভাড়াটিয়া।

সিএমপি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া কমিশনার গলি আবুল হোসেন সওদাগরের পঞ্চম তলা বিল্ডিংয়ের তৃতীয় তলার মধ্যম ফ্ল্যাটে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা, তিনটি সাদা প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো লাল গোলাপী রংয়ের ইয়াবা তৈরীর কাঁচামাল (এ্যামফিটামিনযুক্ত পাউডার), তিনটি সাদা প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেট তৈরীর পাউডার, ইয়াবা তৈরীর দুইটি মেশিন, ৪টি ইয়াবা তৈরীর ষ্টিলের ডাইস, ২টি প্রেশার মেশিন, ১টি ডিজিটাল স্কেল, ১টি সাদা জারে ইয়াবা তৈরীর কাজে ব্যবহৃত ৪ লিটার তরল গোলাপী রং উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন জিজ্ঞাসাবাদে জানান, তারা স্থানীয় বাজার থেকে বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করে মেশিনের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট তৈরী করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়েক করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer