প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ৮:৪৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড ২০২৬-এর বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টিচার্স নেটওয়ার্ক, পালংখালীর আহ্বায়ক একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী গুরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিচার্স নেটওয়ার্কের দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইমরান হোসাইন ও সহকারী শিক্ষক দীপন কান্তি দাস। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। উপস্থিত ছিলেন শিক্ষক মামুনুর রশীদ, শাহিনা আক্তার, দেলোয়ার হোছাইন, সাইফুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন দেলোয়ার ইবনে কামাল। বক্তব্য রাখেন নেক্সাস নলেজ একাডেমির প্রধান শিক্ষক আরিফ মামুন, অভিভাবক নূর মোহাম্মদ, বাহার উদ্দিন কাদের ও জোবাইদা জুলি। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে ছাদেকা মুনতাসীর সাথী।

অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, টিচার্স নেটওয়ার্ক, পালংখালী ২০২৬ সালের ২৬ জানুয়ারি যাত্রা শুরু করে। পরবর্তীতে গত ২০ ফেব্রুয়ারি ‘টিচার্স নেটওয়ার্ক একুশে অলিম্পিয়াড ২০২৬’-এর আয়োজন করা হয়।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...