প্রকাশিত: ২৭/০৫/২০২০ ৪:২৯ পিএম

করোনায় কাঁপছে সারা বিশ্ব। এই মারণ ভাইরাসে সারা বিশ্বের প্রায় ৪৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। অক্সফোর্ডে একটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। যদি তারা সফল হন তাহলে সেপ্টেম্বরের মধ্যে ৩০ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করবে অক্সফোর্ডের গবেষক দলটি। এছাড়াও চীনে আরো কয়েকটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে।

ভ্যাকসনি বা ওষুধ নিয়ে যখন দ্রুত কাজ চলছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন এক বিশেষজ্ঞ বলেছেন, কোনো টিকা তৈরির আগেই ভাইরাসটি প্রাকৃতিকভাবে পুড়ে শেষ হয়ে যাতে পারে। মানে নিজ থেকেই এই ভাইরাস ধ্বংস হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের প্রাক্তন পরিচালক প্রফেসর কারল সিকোরা এই দাবি করে এক টুইট করেছেন।
প্রফেসর কারল সিকোরা লিখেছেন, করোনাভাইরাস চলে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে। কোনো টিকা তৈরির আগে ভাইরাসটি প্রাকৃতিকভাবে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমরা সর্বত্র প্রায় একই ধরনের প্যাটার্নই দেখছি। আমার মনে হয়, আমাদের অনুমানের চেয়ে বেশি রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে।

তিনি লিখেছেন, ভাইরাসটিকে ধীরগতিতে ছড়ানো জন্য কাজ করতে হবে আমাদের। তবে এটি নিজেই একসময় গিয়ে আর ছড়াতে পারবে না। অনেকেই তার দাবিটি নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, আমার মতে এটি একটি সম্ভাব্য পরিস্থিতি। কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না, ‘আসলে কী হবে?’ আমি বিশ্বাস করি এমন অজানা পরিস্থিতিতে এটি একটি সম্ভাবনা।

তবে প্রফেসর সিকোরা ভাইরাসের বিস্তার কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, করোনা ঠেকাতে আমাদের সামাজিক দূরত্ব অব্যাহত রাখতে হবে। আশা করি এমন পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।
সূত্র: মিরর।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer