ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৮/২০২৫ ৭:৪৭ এএম

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে টমটমচালক রোহিঙ্গা যুবক নুরুল আবছারের হত্যার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের মৃত আলী আহমদের ছেলে শফি আলম (২৮), একই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে ইমাম হোসেন (২০) এবং নুর আহমেদের ছেলে আবুল হাশিম (৪৫)।

পুলিশ জানায়, গত শনিবার নুরুল আবছার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন এবং আর ফেরেননি। রাতভর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন রোববার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কুচুবনিয়া এলাকায় ড্রাগন বাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে তদন্তে গ্রেপ্তার ৩ যুবকের সম্পৃক্ততার তথ্য পাওয়ায়। সবশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানায়নি পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, হত্যাকাণ্ডের পরপরই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের বহুল আলোচিত মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর ...

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...