প্রকাশিত: ২৫/০৩/২০১৯ ৭:৪৫ এএম

এম. বেদারুল আলম :
প্রাথমিক ও এবতেদায়ি সমাপনি বৃত্তির ফল প্রকাশিত হয়েছে। গতকাল দুপুরে এ ফল প্রকাশ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসসূত্রে জানাযায়, প্রকাশিত ফলাফলে জেলায় ১২০৮ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে টেলেন্টপুলে ৫২৪ জন, সাধারণ গ্রেডে ৬৪৮ এবং সম্পূরক বৃত্তি পেয়েছে ৩৬ জন। এরমধ্যে সব চেয়ে বেশি বৃত্তি পেয়েছে চকরিয়া উপজেলায় ২৭৫ জন। চকরিয়ায় টেলেন্টপুলে ১১০ জন, সাধারণ গ্রেডে ১৬৫ জন বৃত্তি পেয়েছে। উপজেলা বৃত্তির পরিসংখ্যান হল টেলেন্টপুলে ৫৪ জন, সাধারণ গ্রেডে ৩৩ জন। মহেশখালীতে টেলেন্টপুলে ৭২ জন, সাধারণ গ্রেডে ৮৭ জন এবং সম্পূরক বৃত্তি পেয়েছে ১৮ জন। কুতুবদিয়ায় টেলেন্টপুলে ৩৫ জন, সাধারণ গ্রেডে ৩৯ জন। রামুতে টেলেন্টপুলে ৬৪ জন, সাধারণ গ্রেডে ৬৯ জন। টেকনাফে টেলেন্টপুলে ৪৯ জন, সাধারণ গ্রেডে ৭৫ জন এবং সম্পুরক বৃত্তি পেয়েছে ১৮ জন। কক্সবাজার সদরে টেলেন্টপুলে ৮৫ জন, সাধারণ গ্রেডে ১৩৩ জন। পেকুয়ায় টেলেন্টপুলে ৫৫ জন, সাধারণ গ্রেডে ৪৫ জন। এবারের প্রাথমিক সমাপনি পরীক্ষায় গত নভেম্বরে কক্সবাজার থেকে ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। উর্ত্তীণ হয় ৪১ হাজার ২৭৮ জন। পাশের হার ৯৮.১২ শতাংশ ছিল।
জানাযায়, সারা দেশে সাড়ে ৮২ হাজার বৃত্তির মধ্যে ৪৯ হাজার ৫শ’ সাধারণ গ্রেডের বৃত্তি। বাকি ৩৩ হাজার ট্যালেন্টপুল। ট্যালেন্টপুল বৃত্তির সংখ্যাকে উপজেলার ছাত্রছাত্রী দিয়ে ভাগ করা হয়। যেই উপজেলায় ছাত্রছাত্রী বেশি, সেই উপজেলায় বেশি বৃত্তি বরাদ্দ করা হয়। এরপর উপজেলার শীর্ষ মেধাবীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী বৃত্তি বণ্টন করা হয়। আর সাধারণ গ্রেডের বৃত্তি দেয়া হয় ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক। প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা বা ওয়ার্ডে ৬টি করে বৃত্তি বরাদ্দ দেওয়া হয়। ৬টির মধ্যে ৩টি পায় ছাত্রীরা।
ট্যালেন্টপুলের ছাত্রছাত্রীরা মাসে ৩০০ টাকা ও সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা হারে বৃত্তি পায়। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের এককালীন ২২৫ টাকা করে পেয়ে থাকে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা করে দেওয়া হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...