প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১/০৯/২০২৩ ৪:৪০ পিএম

“জাতীয় শিক্ষা পদক ২০২৩” এ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কক্সবাজার জেলা থেকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটেগরিতে জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ।

তিনি উখিয়া উপজেলার রত্নাপালং ক্লাস্টারের অন্তর্গত “পাগলির বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর একজন সহকারী শিক্ষক। তিনি প্রথমে উখিয়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। এরপর জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ অংশগ্রহণ করে কক্সবাজার জেলা পর্যায়ে ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ ইউনুছ কক্সবাজার সরকারী কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার, পালংখালী ইউনিয়নের, থাইংখালী গ্রামের মো. হাবিবুর রহমান মোস্তফা বেগম দম্পতির সন্তান।

তিনি জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া কক্সবাজার জেলার জেলা প্রসাশক মুহাম্মদ শাহীন ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী, সহকারী জেলা শিক্ষা অফিসার সাজ্জাদ মোহাম্মদ সহ পাশে থেকে যারা দিকনির্দেশনা ও সহযোগিতা করেছে তাদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে তার নিজ বিদ্যালয় ও নিজ উপজেলার সহকর্মীদের প্রতি।

মোহাম্মদ ইউনুছ তার নিজ উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর অশোক কুমার আচার্য্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ ও শাহাদত হোসাইন আখন্দ প্রমুখদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে দোয়া প্রার্থনা করেছে সকলের কাছে: যাতে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরো বেশি নিবেদিত হতে পারেন!

পাঠকের মতামত

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...
Single Page Footer