ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/১০/২০২৪ ৫:০০ পিএম

অথচ গতবছর একই সময়ে ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা করেছিল ৯৪ কোটি ৪৬ লাখ টাকা

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ৮৯ কোটি ২০ লাখ টাকার নিট লোকসান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

অথচ গতবছর একই সময়ে ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা করেছিল ৯৪ কোটি ৪৬ লাখ টাকা।

ইসলামী ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, এ প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আর আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লাভ হয়েছিল ৫৯ পয়সা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বিনিয়োগের বিপরীতে উচ্চ প্রভিশনকে এই লোকসানের মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।

২০২২ হিসাব বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৯৮ কোটি ৩২ লাখ টাকা। আর ২০২১ সালের একই সময়ে কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৯৪ কোটি ৯৬ লাখ টাকা।

এমন এক সময় ব্যাংকটির লোকসানের এই খবর এল, যখন এস আলমের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে ব্যাংকটিতে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজেদের চেষ্টায় আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে এক সময় দেশের শীর্ষ অবস্থানে থাকা ব্যাংকটি।

চলতি বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবেও ইসলামী ব্যাংকের নিট মুনাফা কমেছে। এই নয় মাসে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬৭ কোটি ৭২ লাখ টাকা। যেখানে ২০২৩ সালের একই সময়ে ব্যাংকটির মুনাফা হয়েছিল ৪৩৭ কোটি ৮১ লাখ টাকা।

এ হিসাবে বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১৭০ কোটি ৯ লাখ টাকা বা ৩৮ দশমিক ৮৫ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer