প্রকাশিত: ০৮/০২/২০১৯ ৬:০১ পিএম

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তোতার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা নিহত তিনজনের নাম মামুন, ফিরোজ ও ফয়েজ বলে জানিয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, শীতকালীন মহড়ার জন্য কুমিল্লা সেনানিবাস থেকে একদল সৈন্যকে নিয়ে একটি জিপ দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে যাচ্ছিল। পথে সুবর্ণচরের তোতার বাজার এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই সৈন্য নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। সুত্র : বাংলা নিউজ

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...