প্রকাশিত: ৩০/১১/২০১৬ ৮:২৭ পিএম

dsc_1503সংবাদ বিজ্ঞপ্তি:

ককসবাজার রামু সেনা সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসির সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির সদস্যরা। ৩০ নভেম্বর বিকালে রামু সেনা সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, পিএসসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর সাথে স্বাক্ষাতের সময় জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির প্রতিনিধি দলের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মায়ানমারে সৃষ্ট সমস্যা নিয়ে কক্সবাজার অঞ্চলের বসবাসকারী সকল ধর্মের মধ্যে যে সম্প্রীতি ও সহঅবস্থানে যেন কোন প্রভাব না পড়ে সে ব্যপারে গুরুত্বারোপ করেন। ককসবাজার জেলার চলমান অবস্থা যে ভাবে পর্যবেক্ষণ করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেন তারা। কমিটির সদস্যরা আরো বলেন যে, মায়ানমারে বর্তমানে রোহিঙ্গাদের উপর অত্যাচার এবং নির্যাতেন চলছে তা কোন অবস্থায় সমর্থন করা যায়না, রোহিঙ্গাদের উপর অমানষিক অত্যাচার খুব দ্রুত বন্ধ করে শান্তির পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসার আহবান জানান জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির সদস্যরা ।

জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি আই জি (অবঃ) পি আর বড়ুয়া, প্রধান সমন্বয়কারী সুপ্ত ভুষণ বড়ুয়া, লেঃ কর্নেল (অবঃ) সুমন বড়ুয়া, বাসন্তী কুমার বড়ুয়া প্রমুখ। সংবাদ প্রেরক: ককসবাজার রামু সেনা সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন জিওসির পক্ষে মেজর মজাহার।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer