প্রকাশিত: ২৩/০৫/২০২০ ২:২৪ পিএম

করোনা মহামারীর প্রভাব পড়েছে ধর্ম চর্চাতেও। জার্মানে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মসজিদগুলোতে জায়গার সংকুলান হচ্ছে না মুসলমানদের। আর তাই রাজধানী বার্লিনের একটি চার্চ এবার ছেড়ে দেয়া হলো জুম্মার নামাজের জন্য।

এমন পদক্ষেপ গ্রহণ করায় জার্মানির মুসলমানরা একে স্বাগত জানিয়েছেন৷

জার্মান সরকার গত ৪ মে শর্ত সাপেক্ষে থেকে ধর্মীয় কর্মকাণ্ড পুনরায় চালুর অনুমতি দেয়। এতে বলা হয় , ধর্মীয় কার্যক্রম চালু করা যাবে কিন্তু মানতে হবে ১.৫ মিটার সামাজিক দুরত্ব। দেশটিতে মসজিদের সংখ্যা কম থাকায় বিপাকে পড়ে যায় মুসলমানরা।

দেশটির নিউকলিন শহরের একটি মাত্র মসজিদ রয়েছে দারুসসালাম নামে। পরে শুক্রবারের জুম্মার নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয় নিকটস্থ মার্থা লুথার চার্চটি। রমজান মাস জুড়ে রোজা রাখার পর মুসলমানরা একত্রে জামাতে নামাজ আদায় করেন। তবে এ বছর করোনা সঙ্কটে দূরত্ব মেনে মসজিদে জায়গা কম ছিল বলে জার্মান সরকার এমন ব্যবস্থা করেছে।

বিশ্বজুড়ে এই করোনা সঙ্কটকালীন পরিস্থিতি ধর্মীয় সম্প্রীতিতে খুব ভালো ভাবেই দেখছেন সেখানকার মুসলমানরা।

মসজিদটির ইমাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মহামারী আমাদের সবাইকে এক করে দিয়েছে। সংকট মানুষকে সংঘবদ্ধ করে।’

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer