প্রকাশিত: ০৯/১০/২০১৭ ১০:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৯ পিএম

ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ দলটির ৯ কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকার উত্তরা থেকে আজ সন্ধ্যার পর এদের গ্রেফতার করা হয়েছে বলে একটি সূত্র শীর্ষনিউজকে নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি গণমাধ্যমকে কিছু জানাতে চাননি।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে, উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ রোডের ৩ নম্বর বাসায় একটি বৈঠকে বসেছিলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এসব নেতারা।
সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর আমির মো. শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেকও রয়েছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer