প্রকাশিত: ২২/০৯/২০১৭ ১:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
গত ১৫ দিন ধরে ব্যাপক প্রচারণা চালিয়েও খুব একটা সাড়া মেলেনি রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধনে। তবে শুক্রবার সকাল থেকে নিবন্ধন বুথগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়।

হঠাৎ এত সাড়া পড়ার কারণ কী! মূলত নিবন্ধন কার্ডে জাতীয়তার ক্ষেত্রে ‘মিয়ানমার’ পাশাপাশি ‘রোহিঙ্গা’ লেখার সিদ্ধান্ত নেয়ার পরই সাড়া পড়ে শরণার্থীদের মধ্যে। এতদিন ধরে জাতীয়তা হিসেবে শুধু ‘মিয়ানমার’ লেখা হতো।

রোহিঙ্গারা নিজেদেরকে তাদের জাতিগত পরিচয়ে পরিচিত করতে চান। কিন্তু মিয়ানমার সরকার তাদের এই পরিচয় অস্বীকার করে। গত ২৫ আগস্ট নতুন করে সহিংসতা শুরুর আগ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করতো না বাংলাদেশ সরকার। শরণার্থীদের পরিচয় হিসেবে ‘মিয়ানমারের নাগরিক’ লেখা হতো।

তবে আজ শুক্রবার থেকে সরকারের সিদ্ধান্ত ‘রোহিঙ্গা’ শব্দটি নিবন্ধন কার্ডে লেখা থাকছে। নিজেদের পরিচয়ে আপাতত স্বীকৃতি পেয়েই আগ্রহী হচ্ছেন শরণার্থীরা।

হঠাৎ করে নতুন এই সিদ্ধান্ত নেয়ার কারণে পরিবর্তন ও সংশোধন করতে হবে আগের করা প্রায় ১০ হাজার নিবন্ধন কার্ড। সংশোধন কার্যক্রমও শুরু হয়েছে আজ থেকেই। অনেক শরণার্থীকে দেখা গেছে সংশোধনের জন্য লাইনে দাঁড়াতে। সুত্র : যমুনাটিভি

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...