প্রকাশিত: ১১/০৩/২০১৮ ৭:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৫ এএম

বার্তা পরিবেশক::
উখিয়া উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ১১ টার দিকে এ সমাবেশের আয়োজন করে। উখিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী এ কর্মসূচীতে অংশ নেয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী। বক্তব্য রাখেন পরিমল বড়ুয়া, রফিক উদ্দিন, রাফুল বড়ুয়া, মকবুল হোসেন সরকার, ফজলুল করিম ও জনাব হাবিবুল্লাহ বাহার প্রমুখ। সংগঠনের কক্সবাজার জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিমুল এহসান মানিক আগামী ১৪ মার্চ ঢাকার মহাসমাবেশ সফল ও দাবী-দাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রূপন দেওয়ানজী।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer