প্রকাশিত: ১২/০১/২০১৯ ৭:২৮ এএম

ঢাকা: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার অংশ হিসেবে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি আগামী ১৪ থেকে ২৪ জানুয়ারি থাইল্যান্ড এবং বাংলাদেশ সফর করবেন। তিনি ১৯ জানুয়ারি থাইল্যান্ড থেকে বাংলাদেশ আসবেন।

এই সফরে প্রাপ্ত তথ্য আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করবেন জাতিসংঘের পক্ষে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে শুক্রবার (১১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, মিয়ানমার সরকার মানবাধিকার বিষয়ে জাতিসংঘকে অসহযোগিতা করার আগের নীতিতেই অটল রয়েছে এবং বিশেষ দূতকে মিয়ানমার সফরের অনুমতি দেয় নি।

বিশেষ দূত ইয়াংহি লিকে উদ্ধৃতি করে বার্তায় বলা হয়, ‘মিয়ানমার সরকারের সঙ্গে কাজ করতে আমি এখনো আগ্রহী। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার শতভাগ কাজ করব। মিয়ানমারের মানবাধিকার বিষয়ের পরিস্থিতি জানতে আমি অনবরত দেশটির লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাব।’

বার্তায় বলা হয়, বিশেষ দূত ইয়াংহি লি ১৯ জানুয়ারি বাংলাদেশ সফরে যাবেন। সেখানে তিনি ঢাকায় সরকারি কর্মকর্তা এবং উন্নয়নধর্মী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন। তিনি কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবিরে যাবেন। এ ছাড়া রোহিঙ্গা পুর্নবাসনের জন্য ভাষানচর ভ্রমণেরও ইচ্ছা রয়েছ ইয়াংহি লির।

সফর সম্পর্কে অবহিত করতে ইয়াংহি লি আগামী ২৪ জানুয়ারি ঢাকার সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনের অংশ নিবেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...