প্রকাশিত: ২৫/১১/২০১৭ ৯:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৩৩ এএম

নিউজ ডেস্ক::
নির্বাচনকে সামনে রেখে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সরকার চুক্তি করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি করেন আমীর খসরু।

আলোচনা সভায় বিএনপির এ নেতা বলেন, ‘এই রোহিঙ্গার ব্যাপারে নির্বাচনকে সামনে নিয়ে সরকারের কিছু পরিকল্পনা আছে। সেটা হচ্ছে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটি চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তিতে কতদিনের মধ্যে (রোহিঙ্গাদের) ফেরত নিয়ে যাবে তার কোনো মেয়াদ তারা দিচ্ছে না। অর্থাৎ, এটা ওপেন চুক্তি এবং অনন্তকাল ধরে চলতে পারে এবং এটা কিন্তু আওয়ামী লীগের এই বর্তমান সরকারের একটা চাতুরিকতা।’

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আজকের সমাবেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের যোগ দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু।

নির্বাচনে লেভেল প্লেয়িং তৈরির দাবি জানিয়ে এই রাজনীতিক জানান, ২০১৪ সালের মতো নির্বাচন করার পরিকল্পনা করলে ক্ষমতাসীনরা বড় ধরনের ভুল করবে। জনগণই একতরফা নির্বাচন প্রতিহত করবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...