প্রকাশিত: ১০/০১/২০১৮ ৮:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৫ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রদের রুম থেকে এক ছাত্রীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা ও পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রেমিকের সঙ্গে রাত কাটাতে সবার চোখ ফাঁকি দিয়ে ছাত্র সেজে ওই ছাত্রী হলে প্রবেশ করে বলে জানা গেছে।
সূত্র মতে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওই ছাত্রী (দ্বিতীয় বর্ষ) তার নিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর সাথে রাত ৮টার সময় প্যান্ট শার্ট পরে গেটে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হলে প্রবেশ করে। বিষয়টি আশেপাশে রুমে জানাজানি হলে রাত ১১টার দিকে ওই ছাত্রীকে আটক করা হয়।
এদিকে রাবির ছাত্র হলে ছাত্রী প্রবেশের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছাত্রদের সুবিধার্থে ছুটির সময়ও হল খুলে রাখার সুযোগ কাজে লাগিয়ে ছাত্র হলে ছাত্রী প্রবেশের সঙ্গে জড়িত ওই দুই যুগলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি উঠেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন শীতকালীন ছুটি থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না। তবে হল প্রভোস্টকে বিষয়টি জানানো হয়েছে।
ক্যাম্পাস খুললে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer