প্রকাশিত: ০৭/০২/২০১৮ ৭:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৭ এএম

নিউজ  ডেস্ক :

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ নিয়ে বলতে গিয়ে স্বভাবসুলভ হাস্যরসে নিজের সময়ে অসাধু পন্থার বিষয়ে দৃঢ় নৈতিক অবস্থানের কথা জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
“ছাত্র খারাপ ছিলাম। কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ছাত্রজীবনে নকল করি নাই। কারণ না পারলে ফেল করব; চুরি করে পাস করব, এটা হতে পারে না।”
মঙ্গলবার বঙ্গভবনের কেবিনেট হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ।
ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত আবদুল হামিদের পরীক্ষাজীবন যে উজ্জ্বল নয়, তা তিনি নিজ মুখেই বলেন। ম্যাট্রিক পরীক্ষায় তৃতীয় বিভাগ এবং আইএ পরীক্ষায় এক বিষয়ে রেফার্ড পেয়েছিলেন তিনি।
কিশোরগঞ্জের আঞ্চলিক টানে আবদুল হামিদ বলেন, “ (পরীক্ষার হলে) পাশের কোনো ছাত্রকে জিজ্ঞেস করি নাই, এইডা বুঝতাছি না। না বুঝলে না বুঝব, যা বুঝছি তা লেইখ্যা দিয়া আইয়া পড়ছি।”
পরীক্ষার সময় পাশে বসা সহপাঠীকে কেন জিজ্ঞেস করতেন না, তা বলতে গিয়েই রসিকতার সুর আবদুল হামিদের কণ্ঠে।
“ছাত্র খারাপ হইলেও নেতাগিরি করা যায়। ওই নেতাগিরি করতে গিয়া ভাবছি, এ্যারে যদি জিজ্ঞাসা করি, তাইলে বাইরে গিয়া বলবো হামিদ সাব জিগাইছে আমারে। এটা বললে আমি মনে করছি প্রেস্টিজ নিয়া টানাটানি পড়বে।”
বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে আবদুল হামিদ বলেন, “আপনারা আমার চেয়ে বেশি শিক্ষিত। ভালো লেখাপড়া জানেন। আমি ছাত্র হিসেবে খারাপ ছিলাম (এসময় সবাই হেসে ওঠেন)। আপনাদের মতো টিচার হওয়ার প্রশ্নই আসে না।”
“অবশ্য রাষ্ট্রপতি হইছি কোন কপাল গুণে, এটা বুঝি না। অত বিদ্যার দরকার পড়ে না বলে মনে হয় হয়ে গেছি,” বলেন টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাওয়া আবদুল হামিদ।
বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘সার্টিফিকেট বাণিজ্য’ চলে মন্তব্য করে তিনি বলেন, “এর (সার্টিফিকেট বাণিজ্য) কুফলটা কী, সেটা আমার চেয়ে ভালো বোঝেন।”

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer