প্রকাশিত: ০২/১০/২০২১ ৯:৫৭ এএম

চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে ঢাকায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি শি এবং তাঁর মাধ্যমে দেশটির সরকার ও সে দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক হাজার বছরেরও বেশি আগে আমাদের দুই দেশে জনগণ যোগাযোগ স্থাপন করেছিল যা আমাদের দুটি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল’।
তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি তাৎপর্যপূর্ণ অংশীদার।
আরও পড়ুন: ‘বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এ সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হন এবং এরপর ২০১৯ সালে তিনি চীন সফর করেন। সে সফরে প্রেসিডেন্ট শি’র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থের বিষয়ে গভীর মতবিনিময় হয় এবং দুই নেতা ঐকমত্যে পৌঁছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস আগামী দিনে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আরও জোরদার হবে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer