প্রকাশিত: ০৪/০১/২০১৮ ৮:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩১ এএম

জে,জাহেদ বিশেষ প্রতিবেদকঃ
কর্ণফুলী উপজেলার বড়উঠোন এলাকায় প্রবাসীর বাড়িতে অনধিকার প্রবেশ করে চার নারীকে ধর্ষণ ও পরে ডাকাতি ঘটনায় আরো ১জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার জহিরুল ইসলাম হাওলাদার (২৬) ঝালকাঠি জেলার সুতালরি থানার কৃঞ্চকাঠি গ্রামের হানিফ হাওলাদারের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

ওই যুবকের বিষয়ে জবানবন্দিতে তথ্য দিয়েছিলেন গ্রেফতার হওয়া আসামি মিজান মাতব্বর এমন খবর গনমাধ্যমকে নিশ্চিত করে প্রশাসন।

বুধবার (০৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ বাসস্টেশন থেকে জহিরুলকে আটক করা হয়।

তথ্যমতে, চার নারী ধর্ষণের ঘটনায় এর পুর্বে কর্ণফুলী থানা আবু,ফারুক,বাপ্পী ও পিবিআই মিজান মাতব্বর,আবু সামা,হান্নান এবং শেষে ঢাকা হতে জহিরুল সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আটকের সত্যতা স্বীকার করে জানান,এই সেই জহিরুল যে মিজান মাতব্বরের সাথে কর্ণফুলীতে চার নারী ধর্ষণের সাথে জড়িত। এবং ঘটনার পুর্বে সে ঢাকা হতে যায় আর শেষে ফিরে যায় ঢাকায়।

গত ১২ ডিসেম্বর গভীর রাতে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহ মিরপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে বাড়ির চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। চারজনের মধ্যে তিনজন প্রবাসী তিন ভাইয়ের স্ত্রী, অন্যজন তাদের বাড়িতে বেড়াতে আসা ননদ।

গত ২৬ ডিসেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer