প্রকাশিত: ০৬/০৮/২০১৭ ৭:০৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৮ পিএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার হাটহাজারী-অক্সিজেন সড়কের নতুন পাড়া এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার রাজারছড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে সৈয়দুর রহমান (২৫) ও সন্দ্বীপের হরিশপুর এলাকার মো. তাজুল ইসলামের মহব্বত আলী মিশু (২৫)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন সমকালকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তারা দু’জন পালিয়ে যাওয়া চেষ্টা করেন। পরে তাদের দেহ তল্লাশি করে দুইজনের পকেটে ছোট ছোট ১০টি প্যাকেটে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer