প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ১২:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
পায়ুপথে লুকিয়ে প্রায় ছয় হাজার ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সদস্যরা।

সোমবার ভোর রাতে নগরী কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রশিদ আহম্মেদ (৬০) ও ফরিদ আহম্মেদের (৫২) বাড়ি টেকনাফের নোয়াখালী পাড়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি পায়ুপথে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম এসেছিলেন।

“শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নেমে রিকশা করে আসার সময় ব্রিজঘাট এলাকায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।”

তাদের কাছ থেকে পাঁচ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম।

তিনি বলেন, ওই দুইজন আগেও ইয়াবা নিয়ে কক্সবাজারে গ্রেপ্তার হয়েছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer