প্রকাশিত: ২২/০৪/২০১৮ ৮:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫০ এএম

জাহেদুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় ২২ এপ্রিল সকালে ৫ হাজার পিচ ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে লোহাগাাড়া থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাাড়া থানার সেকেন্ড অফিসার মো: সোহরাওয়ার্দী।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খাঁনদিঘি এলাকায় চট্টগ্রামমূখি প্রইভেট কার (ঢকামেট্রো-গ:২৮-৩৪৩৬) থামিয়ে তল্লাশী চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে থানা পুলিশ। এসময় ৩ যুবককে আটক করা হয়। পাচার কাজে ব্যবহ্নত গাড়িটিও আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ ডেইল পাড়া এলাকার নূর আহমদের পুত্র মো: ফরিদুল আলম (২২), বরিশাল বাকেরগঞ্জ রঘনাথপুর এলাকার মৃত আব্দুস সালামের পুত্র মো: রহুল আমিন (৩০) ও গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তা চান্দনা মধ্য পাড়া এলাকার শুক্কুর আলীর পুত্র মো: আরিফুল ইসলাম।

লোহাগাড়া থানার ওসি মো: সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা ইয়াবা গুলো ঢাকার উদ্যশে নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer