উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯/১০/২০২৫ ৭:২৮ এএম

চট্টগ্রামে ৪০০ পিস ইয়াবা সহ কক্সবাজারের উখিয়ার এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।

গতকাল ৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার, ব্রীজঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪’শ পিস ইয়াবাসহ উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সর্দার পাড়ার ক্লাবঘর এলাকার বাসিন্দা মৃত আক্কেল আলীর ছেলে মো. ইসলামকে (৪৪) আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার বলেন, আমাদের লক্ষ্য হলো চট্টগ্রাম মেট্রো এলাকায় মাদক ব্যবসা দমন করা। কেউ আইন লঙ্ঘন করলে তাকে ছাড় দেওয়া হবে না। জনগণ যেন নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে, এজন্য আমরা সব সময় সক্রিয়।”

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...