উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/১১/২০২৪ ১২:২২ পিএম

চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে আজ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আইনজীবী হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে আজ সকালে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম সিদ্দিকী।

এতে বিএনপি জামাত ইসলামী ও এবি পার্টের আইনজীবী সহ সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি তৌহিদুল আনোয়ার, এড. নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি নাজিমুদ্দিন, কক্সবাজার জেলা এবি পার্টির আহবায়ক ও এডিশনাল পিপি এডভোকেট এনামুল হক সিকদার ও অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ
আইনজীবীরা।

মানববন্ধন শেষে আদালত চত্ত্বরে প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা।
মানববন্ধনে শহীদ এড. সাইফুল হত্যার বিচার ও ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবী জানানো হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...