ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৪ ৭:৩০ পিএম , আপডেট: ১৪/১১/২০২৪ ৭:৩৩ পিএম

ভারতের ‘রিপাবলিক টিভি’-তে চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের যে খবরটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ভারতের রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে বলেছেন, চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাত ছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। আমি এ উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, ভারতীয়দের এ ধরনের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।

ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন, ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দুদের ঘরে ঘরে ঢুকছে’। উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি।

সেই সঙ্গে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানো ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...