প্রকাশিত: ০৩/০৪/২০১৯ ৭:৫৭ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায় পেরিয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের বিএনসিসি নৌ শাখার প্লাটুন কমান্ডার ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ উল্লাহ।

তিনি ২০০৫ সালে ২৪ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সাল হতে সফলতার সাথে কলেজের বিএনসিসি নৌ শাখার প্লাটুন কমান্ডারের দায়িত্ব পালন করে আসছেন।

উখিয়া উপজেলার টাইপালং গ্রামের হাজী মুহাম্মদ শাহজাহান মাস্টারের কনিষ্ঠ পুত্র মুহাম্মদ উল্লাহ। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

মুহাম্মদ উল্লাহ বলেন, “আমি এই কৃতিত্বের জন্য কলেজের মান্যবর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সকল সহকর্মী, কর্মচারি ও ছাত্র-ছাত্রীসহ বিএনসিসি ক্যাডেটদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।”

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং ২০১৭, ২০১৮ সালেও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...