ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৭/২০২৫ ৬:১৫ পিএম

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেছে। এতে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি।

আজ শনিবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।

গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। কক্সবাজার এক্সপ্রেস আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এরপর এই ট্রেন ঢাকায় যাওয়ার কথা।

রেলওয়ের গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের একদম শেষের বগিটির হুক ভেঙে গেছে। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এনে গার্ড ব্রেক বগি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

এদিকে আজ বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস। কিন্তু এ দুর্ঘটনার কারণে বিকেল চারটায়ও এই ট্রেন ছেড়ে যায়নি। তা চট্টগ্রাম স্টেশনে ছিল।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গোমদণ্ডীতে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই লাইন এখন ব্লক (বন্ধ) হয়ে আছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়ার পর রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে। বিচ্ছিন্ন হওয়া বগি সরিয়ে না নেওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়বে না।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...