রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরাণীহাট নয়াখাল এলাকায় বাস উল্টে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন (২৮) ও তার স্ত্রী নূরনাহার আক্তার নূরী (২৩) এবং উপজেলার মির্জাখীল বাংলাবাজার এলাকার আজিজুল ইসলাম (৫৫)।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ওসি মিজানুর রহমান জানান, বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় যাত্রীবাহী চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস উল্টে গিয়ে ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জনের মত। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত