প্রকাশিত: ০৩/০৮/২০১৭ ৮:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বড়পাড়া এলাকায় যাত্রীবাহী পিকআপ, পিকআপ ও হানিফ চেয়ারকোচের ত্রিমুখী সংঘর্ষে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী শ্রাবন্তী ধর (২১) গুরুতর আহত হয়ে প্রথমে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে, পরে ঢাকার এপোলো হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। মর্মান্তিক ঐ সড়ক দুর্ঘটনায় ৮ জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চিকিৎসা খরচের জন্য এগিয়ে এসেছিলেন সহপাঠী, বন্ধু ও স্বজনেরা। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বাঁচানো গেল না শ্রাবন্তীকে। দীর্ঘ ২ মাস ৮ দিন পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শ্রাবন্তী। গতকাল ২ আগস্ট সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এপোলো হাসপাতালে তিনি মারা যান। শ্রাবণীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে লেখালেখি, সমবেদনা প্রকাশ করে তার সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশী বন্ধুরা। তার মৃত্যুতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শ্রাবন্তীর বাড়ি সাতকানিয়া উপজেলার ধর্মপুরে। বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনুপ ধর ও শিপ্রা ধরের একমাত্র কন্যা তিনি। শ্রাবন্তীর চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন পিতা অনুপ ধর।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer