প্রকাশিত: ২৮/১১/২০২১ ৯:০৩ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার ও যশোর-খুলনা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে সৌদি আরব সরকার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে সংসদ ভবনের অফিস কক্ষে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী প্রকৌশলী সালেহ নাসের এ. আল-জাসের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, বন্দর নগরী চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক এবং প্রায় ৬২ কিলোমিটার দীর্ঘ যশোর-খুলনা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দিলে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য চেয়ে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের সম্ভাবনাময় অন্যান্য ক্ষেত্রেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় মন্ত্রী সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন এবং ২ দেশের মধ্যের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরও জোরদার করার ওপর গুরত্বারোপ করেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...