প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৮:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩২ এএম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়ায় প্রশাসনের বাধায় বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে জান্নাতুল কোবরা নামের নবম শ্রেণির এক মাদরাসা ছাত্রী। গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বিয়ে বন্ধ করে দেন।

জান্নাতুল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোয়ালিয়া পাড়ার দেলোয়ার হোসেনের সন্তান। সে কৈয়ারবিল দারুল কোরআন মহিলা মাদরাসার শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বিয়ের বিষয়টি ইউএনও নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানতে পারেন। ইউএনওর নির্দেশে ছাত্রীর বাড়িতে হাজির হন ইখতিয়ার। এ সময় বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান চলছিল। ছাত্রীর বাবা মিথ্যা জন্ম সনদ দেখালেও মাদরাসা ও ইউনিয়ন পরিষদ থেকে তাঁর বয়স ১৫ বলে নিশ্চিত হন ইখতিয়ার। তখন মেয়ের বাবা দেলোয়ার হোসেন স্বীকার করেন, প্রবাসী পাত্র পাওয়ায় তিনি এ বাল্যবিয়েতে সম্মত হন। পরে মেয়ের বাল্যবিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা দেন তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer