প্রকাশিত: ৩০/০৮/২০২০ ৩:২২ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় কক্সবাজারগামী কাভার্ড ভ্যানচাপায় দুই মোটরসাইকলে আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার আব্দুল হাকিমের পুত্র তারেকুল ইসলাম নিলয় (২৩)। গুরুতর আহত হন নিহত নিলয়ের ভাই তানজিলুর রহমান (১৯)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে বলেন, নিহত দুজন বন্ধু এবং তারা চট্টগ্রামে একই কলেজে অধ্যয়নরত ছিলেন। আর আহত তানজিলুর রহমান কক্সবাজার সরকারি কলেজের ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমান কালের কণ্ঠকে জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। আহত অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। সোর্স, কালের কন্ঠ

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer