প্রকাশিত: ০১/০৩/২০১৮ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০০ এএম
মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক অভিযানে ৪৬০০ পিস ইয়াবাসহ দুই বৃদ্ধাকে আটক করেন হাইওয়ে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য দশ লাখ টাকা বলে জানা যায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবাহি হায়েস ও ম্যাজিক গাড়ি তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত বৃদ্ধারা হল- শ্রীপুর জেলাধীন দেবিদার থানার মৃত আক্তার মিয়ার পুত্র শামসুর রহমান (৭০), অপরজন মোঃ সাইফুদ্দিন (৬৩) ডুলাহাজারা ইউনিয়নস্থ মালুমঘাট হাসিনা পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে- টিএসআই আবদুল হাকিমসহ একদল পুলিশ অভিযান চালায়।
এসময় সকাল সাড়ে ৯টায় মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এলাকা থেকে চকরিয়ামুখী যাত্রীবাহি হয়েস (চট্টমেট্রো ১১-৫১৪৬) তল্লাশি চালিয়ে ২হাজার ছয়শত পিস ইয়াবা টেবলেটসহ শামসুর রহমান ও সকাল সাড়ে ১১টায় একইমুখী অপর এক ম্যাজিক গাড়ি (চট্টমেট্রো ন ১১-৫২৫৭) থেকে কৌশলে পাচারকালে ২ হাজার পিস ইয়াবা সহ মোঃ সাইফুদ্দিনকে আটক করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, ইয়াবা সহ আটক ২ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer