প্রকাশিত: ১২/০৪/২০১৮ ৯:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ এএম

ডেস্ক নিউজ : নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী নাজমুল হককে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টার দিকে সেগুন বাগিচাস্থ সেগুন হোটেল থেকে তাকে আটক করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ ফাঁদ টিম এই অভিযান চালায় বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামীয় যাত্রীবাহী নৌযানের রিসিভ নক্শা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য প্রধান প্রকৌশলী নাজমুল হকের কাছে গেলে তিনি এজন্য ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে জানালে কমিশন সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়।

সে অনুযায়ী বৃহস্পতিবার বিকালে ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে প্রধান প্রকৌশলী নাজমুল হক নিচ্ছিলেন, ওঁৎ পেতে থাকা দুদকের বিশেষ টিমের সদস্যরা টাকাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।

এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer