ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১:৩২ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২১ জুন) ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। আনুমানিক সকাল ৬টা ১০ মিনিটে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে আসলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি। পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি কুতুপালং এফডিএমএন ক্যাম্প-০৮ (ইস্ট), ব্লক-বি/৭৪-এর বাসিন্দা মো. শহিদ (১৯), পিতা হোসেন আহম্মেদ। তার ফেলে দেওয়া ব্যাগে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...