ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ৮:৫৬ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন উপজাতি নাগরিককে আটক করেছে বিজিবির মাঠকর্মীরা। আটককৃতদের বিরুদ্ধে আরাকান আর্মির সদস্য হওয়ার সন্দেহ করা হচ্ছে।

ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটককৃতরা হলেন, নয়ন চাকমা (৩০) পিতার নামঃ জ্ঞান রঞ্জন চাকমা গ্রামঃ বেদবেদি, ওয়ার্ড নং-৬ থানাঃ রাঙ্গামাটি সদর জেলাঃ রাঙ্গামাটি

উলাই চাকমা (২৪) পিতার নামঃ উছলা চাকমা গ্রামঃ মেদাইক থানাঃ ডেকুবুনিয়া জেলাঃ মংডু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উলাই চাকমা আরাকান আর্মির বিশ্বস্ত সহযোগী বলে স্বীকার করেছেন, সুত্রে জানা গেছে।

পরবর্তীতে তাদেরকে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নিতে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।

সুত্র,  প্যানোয়া :

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...