
নিজস্ব প্রতিবেদক::
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতিক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ঘুমধুম ইউনিয়ন আহব্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৩ জুলাই ২০২২ইং বুধবার খাইরুল আমিনকে আহব্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল রিয়াদকে সদস্য সচিব মনোনীত করে ঘুমধুম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি অনুমোদন দেয় নাইক্ষ্যংছড়ি উপজলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মোহাম্মদ হোসাইন।
কমিটিতে সালামত উল্লাহকে সিনিয়র যুগ্ম আহব্বায়ক। ৮ জনকে যুগ্ম আহব্বায়ক করা হয়েছে যথাক্রমে নুরুল হক ধলু, আফলাতুল কায়সার, মোঃ রফিক উদ্দিন, সাদ্দাম হোসেন, সাহাব উদ্দিন, মোঃ ইব্রাহিম, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম। সিনিয়র সদস্য মনোনীত করা হয় ১৫ জনকে আর বাকীদের সদস্য পদে মনোনীত করা হয়।
এদিকে ঘুমধুম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদনের পর পরই ঘুমধুমের অভিজাত রেস্তোরাঁ সীমান্ত ফুড ভিলেজে মিষ্টি বিতরণ ও শোকরানা সভা অনুষ্ঠিত হয়।
ত্যাগী ও দলের নিবেদিত কর্মীদের নিয়ে ঘুমধুম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের একটি পরিচ্ছন্ন আহব্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় তৃণমুল নেতাকর্মীরা উপজেলা, জেলা, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নব-নির্বাচিত আহব্বায়ক খাইরুল আমিন ও সদস্য সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ রিয়াদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় হাইকমান্ড আমাদের উপর আস্থা রাখায় আমরা কৃতজ্ঞ। গণতন্ত্র পূণরুদ্ধার ও জাতীয়তাবাদী দলের স্বার্থে আমরা ঘুমধুম থেকে বর্তমান আওয়ামী সরকার পতনে দলীয় নেতাকর্মীদের নির্দেশে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।

পাঠকের মতামত